জামিন লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান ও ছাত্রদলের নেতা এরশাদ আলী জামিন লাভ করেছেন। গতকাল রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অশোক কুমার দত্তের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন। জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ডিআইটি বাণিজ্যিক এলাকায় মিছিল বের করলে সেখানে লাঠিপেটা করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ মামলা করে। ওই মামলায় তিন নেতা আসামি ছিলেন।