জালিয়াতির আশ্রয় নিচ্ছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি বলেছে, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। সে জন্য তারা রাজনীতিতে জালিয়াতির আশ্রয় নিচ্ছে। গতকাল শনিবার দলটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সভায় বক্তারা এ কথা বলেন।
রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে বলেছে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতির সঙ্গে খালেদা জিয়ার টেলিফোনে আলাপ হয়েছে। ছয় মার্কিন সদস্যের নাম ব্যবহার করে ভুয়া বিবৃতি দিয়েছে। বক্তারা বিএনপির এ কাজের নিন্দা জানান।
সভায় বলা হয়, বিএনপি ও জামায়াত দেশজুড়ে নাশকতা শুরু করেছে। গণতন্ত্রে কাউকে নিরীহ মানুষ, নারী ও শিশুদের হত্যা এবং ট্রেনের ফিসপ্লেট খুলে ফেলার অধিকার দেওয়া হয়নি। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
বিমানমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, নুরুল হাসান প্রমুখ বক্তব্য দেন।