জাসদ ও মশালের সুরক্ষায় ইসিতে ইনুর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের নাম ও এর প্রতীক ‘মশাল’-এর অপব্যবহার রোধে আইনি সুরক্ষার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন দলের সভাপতি হাসানুল হক ইনু। তিনি গতকাল রোববার লিখিত এ আবেদন করেন।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লেখা চিঠিতে হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নির্বাচন কমিশনের নিবন্ধিত দল। এই দলের প্রতীক ‘মশাল’। গত ১২ মার্চ জাসদের কাউন্সিলে হাসানুল হক ইনু সভাপতি ও শিরীন আখতার দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কিন্তু কাউন্সিলের পর শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান ও মইন উদ্দীন খান বাদলসহ কতিপয় সদস্য দল পরিত্যাগ করে একই নামে পৃথক দল গঠনের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। তাঁরা জাসদের নাম, প্রতীক ও নিবন্ধন নম্বর অপব্যবহারের তৎপরতা চালাচ্ছেন। নিবন্ধিত দল হিসেবে জাসদ এ বিষয়ে আইনি সুরক্ষা পাওয়ার দাবিদার।