জাসদ গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন হতে দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, রাজনৈতিক অপশক্তিকে রাজনৈতিক প্রক্রিয়াতেই মোকাবিলা করার নীতিতে জাসদ বিশ্বাসী। জাসদ গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন হতে দেবে না, গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রুখে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরীফ নুরুল আম্বিয়া নিউইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন। সফরকালে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও বাংলাদেশের দূতাবাসের অনুষ্ঠান, বিভিন্ন দেশের রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ, প্রতিনিধিদলের সম্মানে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দিচ্ছেন। বিজ্ঞপ্তি।