জাসদ সন্ত্রাসের গহ্বর থেকে বের হয়ে আসতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া বক্তব্যকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, জাসদ স্বাধীনতা-উত্তর বাংলাদেশে যে সন্ত্রাস ও খুনের রাজনীতি শুরু করেছিল, সে অন্ধকার গহ্বর থেকে এখনো তারা বের হয়ে আসতে পারেনি। তাদের প্রতিনিয়ত উসকানিমূলক সন্ত্রাসনির্ভর বক্তব্যই এর প্রমাণ।
ভারতের নয়াদিল্লিতে ১৯ আগস্ট এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘তদন্তে দেখা গেছে, বাংলাদেশে অপরাধীদের ৯০ শতাংশের সঙ্গে জামায়াতের সংস্রব রয়েছে।’ গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ এর প্রতিবাদ জানান।