জাসদের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া গোপালগঞ্জে বলেছেন, একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হলে অবশ্যই দুর্নীতি বন্ধ করতে হবে। তাই দুর্নীতি বন্ধ না করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যাবে না। গতকাল শনিবার গোপালগঞ্জে জাসদের দ্বিবার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেলা ১১টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা জাসদের সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান ও আইনবিষয়ক সম্পাদক জহিরুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান, জেলা জাসদের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান।