জাসদের কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদের কেন্দ্রীয় নেতা এবং এই আসনের সাংসদ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি থাকবেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন। জাসদের বর্তমান সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বলেন, কীভাবে নেতৃত্ব নির্বাচিত হবে কাউন্সিলের দিনই তার সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় সহসম্পাদক এমরান আল আমীন বলেন, ত্যাগী নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতেই নির্ধারণ করা হবে এই জেলার নতুন নেতৃত্ব। তবে নেতা বড় কথা নয়, জাসদে সবাই কর্মী হিসেবেই কাজ করবেন।