জাসদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (আম্বিয়া-প্রধান) মৌলভীবাজার জেলা কমিটি। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের চৌমোহনা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক আ স ম সালেহ সোহেল। যুগ্ম আহ্বায়ক হাসান আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন জাসদের নেতা সোহেল সামাদ খান, আবদুর রহিম, ফয়ছল আহমদ প্রমুখ।