জাসদের সম্মেলন ফেব্রুয়ারি নয় মার্চে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জাতীয় সম্মেলন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। এ মাসের ২৬ ও ২৭ তারিখে এ সম্মেলন হওয়ার কথা ছিল।
আজ বুধবার বিকেলে জাসদের দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলামের সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত জাসদ স্থায়ী কমিটির সভায় অনিবার্য কারণবশত এ তারিখ পরিবর্তন করা হয়। সভা থেকে আগামী ১১ মার্চ বেলা আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান এবং ১২ মার্চ শনিবার সকাল ১০টায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে (কাজী বশির মিলনায়তন) কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।