জাসাসের নতুন কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদকে সভাপতি করে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। ৩০ সদস্যের আংশিক কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে হেলাল খানকে।
আজ বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসনের পরামর্শক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেছেন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি মনোনীত করা হয়েছে বাবুল আহমেদকে। এ ছাড়া রাহিজা খানম, মনিরুজ্জামান, নুর উদ্দিন আহমেদ, আনিসুল ইসলাম, ইথুন বাবু, শায়রুল কবির খান, সালাউদ্দিন মোল্লা, জাহাঙ্গীর আলম, রিজিয়া পারভীন, সালাহ উদ্দিন ভূইয়া, ওবায়দুর রহমান, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী, মীর সানাউল হক, শাহরিয়ার ইসলাম, হাসান চৌধুরী, বাদশা বুলবুল, হান্নান শেলী, জাহিদুল আলম ও আবুল হাশেমকে সহসভাপতি মনোনীত করা হয়েছে।