জাহাঙ্গীর কবির নানকের করোনা শনাক্ত  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর কবির নানক
ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁর ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান আজ শনিবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন, ভালো আছেন। কোভিড পজিটিভ হওয়ায় বাসায় আলাদা কক্ষে অবস্থান করছেন। তাঁর কোনো ধরনের উপসর্গ নেই।

মাসুদুর রহমান বলেন, দ্রুত করোনা মুক্ত হতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জাহঙ্গীর কবির নানক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

পেশায় আইনজীবী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্বপালন করেন তিনি।

আরও পড়ুন