জিয়ার কবরে খালেদা জিয়ার শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি।

‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার সঙ্গে এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানোর পরে সূরা ফাতেহা পাঠ করা হয়। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন খালেদা জিয়া। ছাত্রদলের পদবঞ্চিতরাও সেখানে ছিলেন। যাওয়ার পথে রাজধানীর বিজয় সরণি মোড়ে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন সালাউদ্দিনের গাড়ি লক্ষ্য করে পদবঞ্চিত নেতা ও তাঁদের সমর্থকেরা ধাওয়া দেন।

দিনটি উপলক্ষে দেওয়া এক বাণীতে খালেদা জিয়া জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করা হবে।