জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির পৃথক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দুটি অংশ পৃথক কর্মসূচি পালন করেছে।
জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে আইনজীবী সমিতির মিলনায়তনে এবং যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে তাঁর অনুসারীরা শ্রীমন্ত টাউন হলে গতকাল শনিবার ওই কর্মসূচি পালন করেন।
আইনজীবী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অহিদুল ইসলাম বিশ্বাস। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন, এম জেনারেল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম শাহাজাহান ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মুন্সী আওরঙ্গজেব।
অন্যদিকে শ্রীমন্ত টাউন হলের সভায় যুগ্ম আহ্বায়ক খোন্দকার আবদুল জব্বার সোনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়াহেদুজ্জামান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসনাত ও বিএনপি নেতা টিপু তরফদার।
জেলা বিএনপির ব্যানারে আলাদা কর্মসূচি পালন বিষয়ে মজিবুল হক জানান, ওয়াহেদুজ্জামান কী কারণে ও কেন আলাদা কর্মসূচি পালন করেছেন, তা তিনিই বলতে পারবেন।
ওয়াহেদুজ্জামান বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি এখন দুই ভাগে বিভক্ত। এই বিভক্তির বিষয়টি কেন্দ্রও জানে। দলের সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মী এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।