প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন গতকাল বৃহস্পতিবার শহীদ খুশি রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জিল্লুল হাকিমকে সভাপতি ও কাজী কেরামত আলীকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়েছে। তাঁরা যথাক্রমে রাজবাড়ী-২ ও রাজবাড়ী-১ আসনের সাংসদ।
সম্মেলনের শুরুতে দুপুরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ জিল্লুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, স্থানীয় সাংসদ কামরুন নাহার চৌধুরী।