প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে সরকার। তারেক রহমানসহ বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দমন করতে উঠেপড়ে লেগেছে সরকার। গতকাল বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
অর্থ পাচার মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড দেওয়ার বিরুদ্ধে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা সদরে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন হাটাহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ। অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।