জিয়াকে জনগণ আদর করে ক্ষমতায় বসিয়েছিল: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান কখনো জোর করে রাষ্ট্রক্ষমতায় যাননি। এ দেশের জনগণ, কৃষক-শ্রমিক-জনতা আদর করে নিয়ে গিয়ে তাঁকে বসিয়েছিল।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানকে আওয়ামী লীগ খলনায়কে পরিণত করতে চাইছে। কিন্তু তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন।
বিএনপির মহাসচিব বলেন, বিএনপি শেখ মুজিবুর রহমানকে খাটো করতে চায় না। বিএনপি সব সময় তাঁর অবদান স্বীকার করে। কিন্তু আওয়ামী লীগ একবারের জন্যও জিয়াউর রহমানের অবদান স্বীকার করে না। শুধু জিয়া নন, জেনারেল ওসমানী, তাজউদ্দীন আহমদের অবদানও আওয়ামী লীগ স্বীকার করে না।