জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। পরে সেখানে ফাতিহা পাঠ হয়। ছবি: সাহাদাত পারভেজ
বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। পরে সেখানে ফাতিহা পাঠ হয়। ছবি: সাহাদাত পারভেজ

বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। পরে সেখানে ফাতিহা পাঠ করেন তিনি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে যান। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।’ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের ভেতর যে অস্থিরতা দেখা দিয়েছে তাতে মনে হয় খুব শিগগির নির্বাচন হবে।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা তিনটায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।
মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া।