জিয়ার মরণোত্তর বিচার চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান
ছবি: বাসস

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কলঙ্কের কালো দাগ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে এ হত্যার মাস্টারমাইন্ড, প্রধান কুশীলব জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

সংগঠনের সভাপতি শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি আবদুল জলিল, অরুণা বিশ্বাস, অরুণ সরকার রানা প্রমুখ।