জিয়ার স্বাধীনতা পদক সরানো কুরুচিপূর্ণ : ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে ফেলার নিন্দা জানিয়েছে ছাত্রদল। আজ বুধবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এটি সরকারের বিদ্বেষপূর্ণ ও কুরুচিপূর্ণ আচরণ।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বিবৃতিতে দাবি করেন, ক্ষমতার বলে সরকার দেশ আর স্বাধীনতার ইতিহাস নিয়ে যাচ্ছেতাই করছে। কিন্তু এসব করে তারা কোনোভাবেই পার পাবে না।