জীবনবৃত্তান্ত আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার জন্য আজ সোমবার থেকে ১০ অক্টোবর পর্যন্ত পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হবে। গতকাল রোববার সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদপ্রত্যাশীদের প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় দপ্তর সেলে দুই কপি করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। এর সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সত্যায়িত করে জমা দিতে হবে। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, পূর্ণাঙ্গ কমিটিতে ৪১ জন সহসভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জন সাংগঠনিক সম্পাদকসহ মোট ২৫১ জন সদস্য থাকেন।