জুলুমে রেকর্ড ভেঙেছে সরকার: অলি আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্নেল (অব.) অলি আহমদ । ফাইল ছবি
কর্নেল (অব.) অলি আহমদ । ফাইল ছবি

বর্তমান সরকার ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর যে জুলুম চালাচ্ছেন, তা অতীতের সব রেকর্ড ভেঙেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমদ এসব কথা।
অলি আহমদ বলেন, দেশে বর্তমানে বিরোধী নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও অত্যাচারের ঘটনা অত্যধিক বেড়েছে। সরকার কর্তৃক ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর জুলুমের পরিমাণ অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।
২০-দলীয় জোটের অন্যতম শরিক দল এলডিপির এই নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা রাজনীতির জন্য শুভকর নয়। অন্যায়ভাবে কোনো দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে জেলে বন্দী রেখে দেশে কখন আইনের শাসন চলতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ভদ্র, সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিক হিসেবে অভিহিত করেন তিনি।