প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলখানায় বন্দী অবস্থায় যেকোনো ব্যক্তির মৃত্যু হতে পারে—স্বাভাবিক বা অস্বাভাবিক। এ মৃত্যুর ব্যাপারে মানুষের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাই রাষ্ট্রকেই এর জবাব দিতে হবে। এমন জবাব, যা জনগণের কাছে গ্রহণযোগ্য ও সত্য বলে বিশ্বাসযোগ্য।
সম্প্রতি বিএনপি নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর বন্দী অবস্থায় মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এ মন্তব্য করেন।
গতকাল বুধবার বিকেলে বগুড়া জিলা স্কুলের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে যোগদান করেন তিনি। এ সময় তাঁকে এ প্রশ্ন করা হয়।