জোটে ভাঙন ধরেনি: ফখরুল
জোটের মধ্যে কোনো ভাঙন ধরেনি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘২০-দলীয় জোট অটুট-অক্ষুণ²আছে। তবে অনেকেই লোভ-প্রলোভন সামলাতে পারে না। সে লোভে দু-একজন যেতেই পারে। জনগণের আন্দোলনে সেটা কোনো প্রভাব ফেলবে না।’
জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলন ২০১৪ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী
লীগের কিছু হাইব্রিড নেতা যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। বেগম জিয়া কখনো দেশ ছেড়ে পালাবেন না। দেশ ছেড়ে পালানোর অভ্যাস আছে হাসিনার।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বাস্তুহারা দলের আহ্বায়ক শরীফ হাফিজুর রহমান। সভাপতির বক্তব্যের শেষে বাস্তুহারা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।