জড়িতদের সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
সংগঠন সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সংঘর্ষের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা কমিটি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এই মুহূর্তে তাঁদের নাম বলা যাবে না। আমরা চাই তাঁদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হোক।’ সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, ‘সাংগঠনিক গোপনীয়তার স্বার্থে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’
গত সোমবার ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানান, সংঘর্ষের ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।