জয়ের মন্তব্য 'অজ্ঞতাপ্রসূত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সজীব ওয়াজেদ জয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ অজ্ঞতাপ্রসূত, অসত্য ও বেমানান’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এ দাবি করেন।
বিবৃতিতে জামায়াত বলেছে, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দেশে হত্যা, সন্ত্রাস, অপহরণ, গুম, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নারী অপহরণ, ধর্ষণসহ নানা ধরনের সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। হেন কোনো অপরাধ নেই, যা তারা করছে না। সন্ত্রাসের জন্য যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয়, তাহলে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনকেই নিষিদ্ধ করা উচিত।’ বিজ্ঞপ্তি।