ঝটিকা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালের সমর্থনে গতকাল রোববার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় ঝটিকা মিছিল করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে শিবিরের ছয়-সাতজন কর্মী সাতকানিয়ার আদর্শ মহিলা কলেজের সামনের সড়কে এসে হরতালের সমর্থনে স্লোগান দেন। তাঁরা একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতেও স্লোগান দেন। একপর্যায়ে কর্মীরা সড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে দিয়ে সরে যান। সাতকানিয়া থানার এসআই নাজমুল হক বলেন, পুলিশ উপস্থিত হওয়ার আগেই শিবিরের কর্মীরা পালিয়ে যান।