ঝালকাঠি পৌরসভায় আ. লীগ প্রার্থী বিজয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লিয়াকত আলী তালুকদার বিজয়ী হয়েছেন। আজ রোববার রাত নয়টায় রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
পৌরসভার মোট ১৮ কেন্দ্রের ভোট গণনা শেষে ওই ফল ঘোষণা করা হয়। লিয়াকত আলী তিনি ১৭ হাজার ৩২০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিদায়ী মেয়র আফজাল হোসেন পেয়েছেন দুই হাজার ৯১৪ ভোট। বিএনপির প্রার্থী অনাদী দাস পেয়েছেন এক হাজার ৭৯৭ ভোট।
কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রেজাউল করিম, হাফিজ আল মাহমুদ, দুলাল হাওলাদার, মাহবুবুজ্জামান স্বপন, তরুন কর্মকার, শাহ আলম খান, হুমায়ুন কবির খান, সেলিম মুন্সী, রফিকুল ইসলাম। সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন, তাসলিমা বেগম, মোসাম্মৎ সীমা ও নাসিমা কামাল।