ঝালকাঠিতে আ.লীগে 'বিদ্রোহী'র ছড়াছড়ি
ঝালকাঠির চার উপজেলার ৩১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ২১টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। এদিকে প্রতিদ্বন্দ্বী না থাকায় নলছিটি উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা ভোটে জয়ী হতে চলেছেন।
দলীয় সূত্র জানায়, সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতে নির্বাচন হচ্ছে। নয়টি ইউনিয়নের আটটিতেই আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। গাভারামচন্দ্রপুর ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন গোলাম মাওলা শেরয়ানী। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আমিনুল ইসলাম ও খলিলুর রহমান। বিনয়কাঠিতে দলীয় প্রার্থী সাইফুল ইসলাম খান। নবগ্রামে দলীয় মনোনয়ন পেয়েছেন মজিবুল হক আকন্দ। বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওয়ালিউর রহমান। কেওড়ায় দলীয় মনোনয়ন পেয়েছেন মোয়াজ্জেম হোসেন। বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দীন, আবু সাঈদ খান। কীর্ত্তিপাশায় মনোনয়ন পেয়েছেন আবদুস শুক্কুর মোল্লা। বিদ্রোহী প্রার্থী হয়েছেন আবদুর রহিম। বাসন্ডায় প্রার্থী হয়েছেন মোবারক হোসেন মল্লিক। বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান।
গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নে দলীয় প্রার্থী মো. শহিদুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী মনির হোসেন হাওলাদার ও এ কে এম জাকির হোসেন হাওলাদার। শেখেরহাটে দলীয় প্রার্থী মো. নূরুল আমিন। বিদ্রোহী প্রার্থী বজলুল করিম খান। নথুল্লাবাদে দলীয় প্রার্থী রেজাউল কবির। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জাহাঙ্গীর সরদার। রাজাপুর উপজেলার ছয় ইউনিয়নের পাঁচটিতেই বিদ্রোহী প্রার্থী রয়েছেন। সাতুরিয়া ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন ছিদ্দিকুর রহমান। বিদ্রোহী প্রার্থী সোবাহান খান। শুক্তাগড়ে মনোনয়ন পেয়েছেন মজিবুল হক মৃধা। রাজাপুর সদর ইউপিতে মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন মজিবর মৃধা। বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম কাজল শরীফ ও নজরুল ইসলাম মৃধা। গালুয়ায় মনোনয়ন পেয়েছেন মজিবুল হক কামাল। বিদ্রোহী প্রার্থী জহিরুল হক গাজী। বড়ইয়ায় দলীয় প্রার্থী শাহ আলম। বিদ্রোহী প্রার্থী জাহিদুল আবেদীন। মঠবাড়ীতে মনোনয়ন পেয়েছেন মোস্তফা কামাল শিকদার। বিদ্রোহী প্রার্থী আবদুর রব হাওলাদার।
কাঁঠালিয়ার ছয় ইউনিয়নের চারটিতে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এর মধ্যে পাটকেলঘাটায় দলীয় প্রার্থী শিশির দাস। বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম ও হারুন মিয়া। আমুয়ায় দলীয় প্রার্থী আমিনুল ইসলাম ফোরকান। বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন মোল্লা ও মো. হুমায়ুন কবির বেপারী। শৌলজালিয়ায় দলীয় প্রার্থী মাহামুদ হোসেন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন তরিকুল ইসলাম। আওরাবুনিয়ায় দলের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা। এখানে বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান লিটন, আফজাল হোসেন ও এইচ এম আল-মামুন।
নলছিটির ১০ ইউনিয়নের পাঁচটিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হতে চলেছেন। বাকি পাঁচ ইউনিয়নের চারটিতে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এর মধ্যে ভৈরবপাশায় দলের প্রার্থী নাসির উদ্দীন হাওলাদার, বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সেলিম; সুবিদপুরে দলের প্রার্থী আবদুল মান্নান শিকদার, বিদ্রোহী শাহিন খান, আমির সোহেল মল্লিক ও আবদুর রহিম; কুশাঙ্গলে দলীয় প্রার্থী আলমগীর শিকদার, বিদ্রোহী মতিউর রহমান ও জাকির হোসেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ গতকাল রোববার বলেন, ‘দলের মনোনয়নবঞ্চিতদের প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।’