টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইশতিয়াক আহমেদকে (রাজীব) সভাপতি ও শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। রাজীব ও শামীম দুজনই টাঙ্গাইলের বিতর্কিত খান পরিবারের কাছের লোক বলে পরিচিত।

আজ বুধবার বিকেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রথম আলোকে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নতুন কমিটির কথা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, ইশতিয়াক আহমেদ ছাত্রলীগের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের ভিপি। ওই পদে তিনি কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেন না। এভাবে পরপর তিনবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই কলেজের ভিপি হয়েছেন। টাঙ্গাইলের বিতর্কিত খান পরিবারের কাছের লোক বলে তাঁর পরিচিতি রয়েছে।
সদ্য মনোনীত সাধারণ সম্পাদক শামীম আল মামুন গত কমিটির প্রচার সম্পাদক। তিনি সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের কমনরুম-বিষয়ক সম্পাদক। শামীমও টাঙ্গাইলের বিতর্কিত খান পরিবারের কাছের লোক বলে পরিচিত।