টাঙ্গাইল শহর আ.লীগের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার স্থানীয় ভাসানী হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সিরাজুল হককে সভাপতি এবং এম এ রৌফকে সাধারণ সম্পাদক করে শহর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক খাদ্যমন্ত্রী মো. আবদুর রাজ্জাক। শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান। এতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আযম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান প্রমুখ।