টাঙ্গাইলে আ.লীগের সমাবেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে টাঙ্গাইল শহরে দলের ‘খান পরিবার সমর্থক’ এবং ‘খান পরিবার বিরোধী’ অংশের ডাকা সমাবেশ গতকাল শনিবার স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ রোববার এই দুই পক্ষ একই সময়ে শহরে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছিল।
পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমন্ত্রিত কেন্দ্রীয় নেতারাও কোনো পক্ষের সমাবেশে আসতে অস্বীকৃতি জানান।
গতকাল সন্ধ্যায় খান পক্ষের সমর্থক টাঙ্গাইল সদর আসনের সাংসদ সানোয়ার হোসেন বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে সমাবেশ স্থগিত করা হয়েছে।
অপর পক্ষের নেতা জোয়াহেরুল ইসলাম বলেন, ‘শহরের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সমাবেশ স্থগিত করেছি।’