টাঙ্গাইলে ১১টি ও নাসিরনগরে ১টিতে ইউপি নির্বাচন আজ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আটটি এবং সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মধুপুরে আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৫ ও সাধারণ সদস্য পদে ২৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। টাঙ্গাইল সদরের তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে৵ সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।
এদিকে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রুবেল মিয়া (নৌকা), বিএনপির ছোয়াব খান (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত আলী (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।