টাঙ্গাইল-৪ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন সোহেল হাজারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাছান ইমাম খান (সোহেল হাজারী)। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ডের বৈঠক হয়। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।