টানা চারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্যপদে দুই চাচাকে হারিয়ে নির্বাচিত হন উত্তম কুমার দাস। এ নিয়ে টানা চারবার ওই পদে নির্বাচিত হলেন তিনি। উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবার ওই ওয়ার্ডে ভোটযুদ্ধে নামেন উত্তম কুমার দাস এবং তাঁর চাচা নকুল চন্দ্র দাস ও প্রার্থনা দাস। উত্তম কুমার দাস ৭৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নকুল চন্দ্র দাস ৫২৫ ও প্রার্থনা দাস ১৫৮ ভোট পান। উত্তম কুমার দাস বলেন, তিনি এবারসহ টানা চারবার সদস্যপদে নির্বাচিত হলেন।