প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা পৌরসভায় গত ৩০ ডিসেম্বর ভোটে ৮ নম্বর ওয়ার্ড থেকে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নিরোদ চন্দ্র রায়। এ নিয়ে তিনি টানা পাঁচবার কাউন্সিলর হলেন। ১৯৯০ সালের ৩১ মে পাথরঘাটা পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। এরপর ১৯৯৩ সালে পৌরসভার প্রথম নির্বাচন হয়। সেই থেকে নিরোদ চন্দ্র ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন।
৮ নম্বর ওয়ার্ডের ভোটার বাবুরাম কর্মকার বলেন, নিরোদ দা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার চেষ্টা করে থাকেন। কারও কোনো দিন অপকার করেন না। এ জন্যই তিনি এত জনপ্রিয়।