প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে টানা সাতবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এ এফ এম শাহজাহান। জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এ এফ এম শাহজাহান রাজবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ১৯৮৪ সালে তিনি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। এরপর টানা সাতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিজয়ী হয়েছেন। তাঁর স্ত্রী আল্লা নেওয়াজ খাইরু উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। শাহজাহান বলেন, ‘এলাকায় ইভ টিজিং, মাদক প্রভৃতি বিষয়ে কোনো আপস করি নাই। স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি।’