টিআইবি সরকারের সমালোচনা করলেই আয়ের উৎস তদন্তের দাবি ওঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিআইবি সরকারের সমালোচনা করলেই প্রতিষ্ঠানটির আয়ের উৎস তদন্তের দাবি ওঠে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। তিনি দশম জাতীয় সংসদে একটি ‘ভুয়া’ বিরোধী দল সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, এই বিরোধী দল কোনো দিনই প্রকৃত বিরোধী দলের স্বীকৃতি পাবে না। তারা ক্রমেই সরকারের জন্য বোঝা হয়ে উঠেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) গত রোববার প্রকাশিত একটি পর্যবেক্ষণ প্রতিবেদনে বর্তমান সংসদ ‘পুতুলনাচের নাট্যশালায় পরিণত হয়েছে’ উল্লেখ করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপসহ সরকারি দলের নেতারা এই প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপি এ সংবাদ সম্মেলন করে।
আসাদুজ্জামান বলেন, দশম সংসদ নির্বাচন ছিল বিতর্কিত। এটা শুধু বিএনপিই নয়, বাংলাদেশের আন্তর্জাতিক মিত্ররাও এমন পর্যবেক্ষণ দিয়েছিল। টিআইবি সে কথাই পুনর্ব্যক্ত করেছে। কিন্তু সরকার টিআইবির পর্যবেক্ষণকে অসত্য বা চ্যালেঞ্জ করতে পারেনি; বরং এ সংসদ নিয়ে সত্য উন্মোচন করায় টিআইবিকে বিরোধী দলের এজেন্ট পর্যন্ত বলে অসৌজন্যমূলক মন্তব্য করা হয়েছে। বিএনপি এর নিন্দা জানায়। তিনি বলেন, যখনই টিআইবি সরকারের সমালোচনা করে, তখনই তাদের আয়ের উৎসের তদন্ত দাবি করে ধূম্রজাল সৃষ্টি করা হয়। কিন্তু তাদের দাবির সপক্ষে কোনো চিত্র তুলে ধরতে পারেনি।
বিএনপির মুখপাত্র বলেন, সত্য যতই কঠিন হোক, সরকারের উচিত হবে প্রকৃত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং দশম সংসদ ও তার নির্বাচন নিয়ে দেশ-বিদেশের পর্যবেক্ষণগুলো মেনে নিয়ে এর থেকে উত্তরণের পথ খোঁজা। সেই লক্ষ্যে সব বিরোধী দল ও নাগরিক সমাজের সঙ্গে একটি সংলাপ প্রক্রিয়া সূচনা করার আহ্বান জানান তিনি।
জাপার প্রতিক্রিয়া: ‘ভুয়া’ বিরোধী দল অভিহিত করার বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আমরা যদি সরকারের বোঝা হয়ে উঠি, তাহলে তো তাদেরই (বিএনপি) লাভ; বরং তারাই নামসর্বস্ব দলে পরিণত হয়েছে। তারা কোথাও নেই। আমরা রাজপথেও আছি, সংসদেও আছি।’

বিএনপিরসংবাদসম্মেলন

টিআইবিসরকারেরসমালোচনাকরলেইআয়েরউৎসতদন্তেরদাবিওঠে

টিআইবি সরকারের সমালোচনা করলেই প্রতিষ্ঠানটির আয়ের উৎ​স  তদন্তের দাবি ওঠে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।তিনি দশম জাতীয় সংসদে একটি ‘ভুয়া’ বিরোধী দল সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন।তিনি বলেন, এই বিরোধী দল কোনো দিনই প্রকৃত বিরোধী দলের স্বীকৃতি পাবে না।তারা ক্রমেই সরকারের জন্য বোঝা হয়ে উঠেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) গত রোববার প্রকাশিত একটি পর্যবেক্ষণ প্রতিবেদনে বর্তমান সংসদ ‘পুতুলনাচের নাট্যশালায় পরিণত হয়েছে’ উল্লেখ করা হয়েছে।জাতীয় সংসদের চিফ হুইপসহ সরকারি দলের নেতারা এই প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন।এর পরিপ্রেক্ষিতে বিএনপি এ সংবাদ সম্মেলন করে।

আসাদুজ্জামান বলেন, দশম সংসদ নির্বাচন ছিল বিতর্কিত।এটা শুধু বিএনপিই নয়, বাংলাদেশের আন্তর্জাতিক মিত্ররাও এমন পর্যবেক্ষণ দিয়েছিল।টিআইবি সে কথাই পুনর্ব্যক্ত করেছে।কিন্তু সরকার টিআইবির পর্যবেক্ষণকে অসত্য বা চ্যালেঞ্জ করতে পারেনি; বরং এ সংসদ নিয়ে সত্য উন্মোচন করায় টিআইবিকে বিরোধী দলের এজেন্ট পর্যন্ত বলে অসৌজন্যমূলক মন্তব্য করা হয়েছে।বিএনপি এর নিন্দা জানায়।তিনি বলেন, যখনই টিআইবি সরকারের সমালোচনা করে, তখনই তাদের আয়ের উৎসের তদন্ত দাবি করে ধূম্রজাল সৃষ্টি করা হয়।কিন্তু তাদের দাবির সপক্ষে কোনো চিত্র তুলে ধরতে পারেনি।

বিএনপির মুখপাত্র বলেন, সত্য যতই কঠিন হোক, সরকারের উচিত হবে প্রকৃত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং দশম সংসদ ও তার নির্বাচন নিয়ে দেশ-বিদেশের পর্যবেক্ষণগুলো মেনে নিয়ে এর থেকে উত্তরণের পথ খোঁজা।সেই লক্ষ্যে সব বিরোধী দল ও নাগরিক সমাজের সঙ্গে একটি সংলাপ প্রক্রিয়া সূচনা করার আহ্বান জানান তিনি।

জাপার প্রতিক্রিয়া: ‘ভুয়া’ বিরোধী দল অভিহিত করার বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আমরা যদি সরকারের বোঝা হয়ে উঠি, তাহলে তো তাদেরই (বিএনপি) লাভ; বরং তারাই নামসর্বস্ব দলে পরিণত হয়েছে।তারা কোথাও নেই।আমরা রাজপথেও আছি, সংসদেও আছি।’