ট্রাম্পকে খালেদা জিয়ার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের ভোটে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ বিজয়ে ট্রাম্প ও সে দেশের জনগণকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন।