ট্রেনে কাটা পড়ে মামা-ভাগনে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বাড়ৈচারা গ্রামে ট্রেনে কাটা পড়ে গতকাল বুধবার সকালে মামা-ভাগনে নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হচ্ছেন মামা জাহিদুল লাড়ী (২৫) ও আড়াই বছরের ভাগনে তুষার শেখ। বাক্প্রতিবন্ধী জাহিদ একই গ্রামের মজিবর লাড়ীর ছেলে। তুষারের বাড়ি সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে। তুষারের বাবার নাম হাসান আলী শেখ। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বাড়ির পাশে রেললাইনের ওপর তুষার সকাল সাড়ে আটটার দিকে খেলাধুলা করছিল। তাকে রেললাইন থেকে বাড়িতে আনতে যান জাহিদ। এ সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী ট্রেনের নিচে তাঁরা কাটা পড়েন। ঘটনাস্থলে মামা-ভাগনে নিহত হন। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।