ঠাকুরগাঁও মহিলা আ.লীগের সভাপতি দ্রৌপদী দেবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল (সম্মেলন) গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে অধিবেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমীন হোসেন। আহ্বায়ক কমিটি গঠনের ১০ বছর পর এ কাউন্সিল হলো।
পরে দলের আহ্বায়ক দ্রৌপদী দেবী আগরওয়ালার সভাপতিত্বে কাউন্সিলের প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ মো. দবিরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শিখা চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।
পরে সন্ধ্যায় ব্যালটের মাধ্যমে ভোট হয়। এতে ৮৪ জন কাউন্সিলর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রাত পৌনে আটটার দিকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বনশ্রী দাস ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, দ্রৌপদী দেবী আগরওয়ালা সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানোয়ারা চৌধুরী।
২০০৬ সালে দ্রৌপদী দেবী আগরওয়ালাকে আহ্বায়ক করে মহিলা আওয়ামী লীগের জেলা কমিটি গঠন করা হয়েছিল।