ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর পর ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সম্মেলন গতকাল শনিবার পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের জুলাইয়ে সর্বশেষ উপজেলা যুবলীগের সম্মেলন হয়েছিল।
বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকার। উপজেলা যুবলীগের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন খান, সহসম্পাদক মো. সোহেল পারভেজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত।