ডোনারকে আটকের অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরহাদ হালিম ডোনার
ফরহাদ হালিম ডোনার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফরহাদ হালিম ডোনারকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। বিএনপির চেয়ারপারসন খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে রাজধানী‌র মহাখালী এলাকায় প্রচারপত্র বিতরণের সময় তাঁকে আটক করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে মহাখালী এলাকায় প্রচারপত্র বিতরণ করতে যান স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতার সঙ্গে ছিলেন ফরহাদ হালিম ডোনার। সেখান থেকেই ডোনারকে আটক করা হয়।

এদিকে রাজধানীর উত্তরায় আজমপুর এলাকায় স্থায়ী ক‌মি‌টির সদস্য আব্দুল মঈন খান, মিরপুরের পল্লবী-রূপনগর এলাকায় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, মিরপুর কাজী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় ভাইস চেয়ারম্যান এ জেড এম জা‌হিদ, মিরপুর মু‌ক্তি‌যোদ্ধা মা‌র্কে‌টে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, প্রচারপত্র বিতর‌ণ ক‌রে‌ছেন বলে বিএনপি থেকে জানানো হয়েছে।