ডোমারে সদস্যপদে দুই ওয়ার্ডে আবার ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটি ওয়ার্ডে চার প্রার্থী সমান ভোট পাওয়ায় ওই দুই ওয়ার্ডে আবার ভোট হবে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জোড়াবাড়ির ৯ নম্বর ওয়ার্ডের পান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৭৬৭। এখানে সদস্য প্রার্থী আজিজুল ইসলাম ও সানোয়ার আলী প্রামাণিক ৪৩২টি করে ভোট পেয়েছেন। ডোমার সদরের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড় রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৯০৩ জন। এখানে সদস্য প্রার্থী জয়নাল আবেদীন ও শাহীনুল ইসলাম ৩১৫টি করে ভোট পান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, ভোটের ফল সমান সমান হয়েছে। তাই আবার ভোট নেওয়া হবে।