ঢাকা উত্তর সিটি নির্বাচনে সিপিবি-বাসদ প্রার্থী ক্বাফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বামপন্থীদের প্রার্থী হিসেবে মেয়র পদে লড়বেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন)। আজ শনিবার সিপিবি ও বাসদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংগঠন দুটি।
আবদুল্লাহ আল ক্বাফী সিপিবির জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তিনি গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, গণজাগরণ মঞ্চের সংগঠক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের নির্বাচিত প্রথম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ব্যাংকে কর্মরত ছিলেন।
‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ গড়ে তোলা আন্দোলনের অংশ হিসেবে এবং দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন নিশ্চিত করতে তিনি এ নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।