ঢাকা উত্তরে আ.লীগের কমিটি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়
ফাইল ছবি

ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
গত ডিসেম্বরে এই কমিটির সভাপতি পদে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক পদে এস এম মান্নানের নাম ঘোষণা করা হয়। এবার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো।
অনুমোদনসংক্রান্ত চিঠিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আশা করি, এই কমিটির নবনির্বাচিত সদস্যরা নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগকে আরও সুদৃঢ় সংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করবেন।’
পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেখুন—