ঢাকা ছাড়া সারা দেশে বিএনপির প্রতিবাদ মিছিল কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ দুপুরে দুর্নীতির মামলায় পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালতে হাজিরা দেন। তিনি বকশীবাজার এলাকায় পৌঁছার পর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: আশরাফুল আলম

রাজধানীর ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতের বাইরে নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা এবং বগুড়ায় দলের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ছাড়া সারা দেশে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা ছাড়া সব মহানগর এবং জেলা সদরে এই কর্মসূচি পালন করা হবে।

আজ বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাত্ মামলায় হাজিরা দিতে সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে যান। সে সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।