ঢাকা দক্ষিণে সিপিবির প্রার্থী প্রিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল বুধবার দলটির ঢাকা মহানগর দক্ষিণের কর্মিসভায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে রুহিন হোসেন প্রিন্সের নাম ঘোষণা করেন। এর আগে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে আবদুল্লাহ আল কাফী রতনের (কাফী রতন) নাম ঘোষণা করেছিল সিপিবি।