ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রদল। গতকাল শনিবার এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ে সব ছাত্রসংগঠনের সহাবস্থানের প্রধান অন্তরায় ‘দলকানা’ উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তাঁর পদত্যাগের দাবিতে এ ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়।