ঢাকা-লন্ডন ফ্লাইট বন্ধ চান ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

যুক্তরাজ্যে করোনা বহুগুণ শক্তিশালী হয়ে আঘাত হানার কারণে দেশটির সঙ্গে অন্যান্য দেশ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। অবিলম্বে ঢাকা-লন্ডন রুটে দেশি-বিদেশি এয়ারলাইনসের সব ফ্লাইট বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

ঢাকা-লন্ডন রুটে দেশি-বিদেশি এয়ারলাইনসের বিমান চালু রাখা বর্তমান গণবিরোধী সরকারের ধারাবাহিক অমানবিক ও বিবেকবর্জিত কর্মকাণ্ডেরই অংশ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তাঁর অভিযোগ, দীর্ঘ ১০ মাসে সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই সরকারের কাছে দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই।