ঢাকাতে আমেরিকার মতো ফোর-জি সেবা পাচ্ছি: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ঢাকাতে বসেই আমেরিকার মতোই ফোর–জি ইন্টারনেট সেবা পাচ্ছেন তিনি।

আজ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জয় এ কথা বলেন।

ফেসবুক পেজে জয় লেখেন, ‘এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি। কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪–জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েক মাস আগে ৪–জি সেবা চালু করলেও ইতিমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এ জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।’

জয় আরও লেখেন, ‘আগামীকাল বুধবার সকালে বাংলাদেশে ৫–জি প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু হবে।’